কাওরানবাজারে চাঁদাবাজবিরোধী মানববন্ধনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরানবাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালীন হামলার ঘটনা ঘটেছে। এতে মানববন্ধন পণ্ড হওয়ার চেষ্টা হয় এবং ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ানবাজারে চাঁদাবাজি চালাচ্ছেন। মানববন্ধনে তারা আব্দুর রহমানকে গ্রেফতারের দাবি করেন এবং চাঁদাবাজি বন্ধের আবেদন জানান।

তবে হঠাৎ আব্দুর রহমানের অনুসারীরা মানববন্ধনে হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। হামলার পর ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া শুরু করেন। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেফতার না করলে কারওয়ানবাজারের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে আন্দোলন চালাবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495