শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক। ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন চলাকালে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মো. আরাফাত জামান (৩৯)। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনস্থলে সন্দেহজনক আচরণের কারণে ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। আটক করার পর তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, একজন যুবককে পিস্তলসহ আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।