খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ সময়ে রাজধানী ঢাকায় উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার প্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত। তিন দিনের শোকের মধ্যে রাজধানী ঢাকায় সকল ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি এবং শোভাযাত্রা আয়োজন না করার পাশাপাশি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদূর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। নগরবাসীর সর্বাত্মক সহযোগিতায় রাষ্ট্রীয় শোক পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা জোরদার থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495