বাইকে প্রাইভেটকারের ধাক্কা নিয়ে তর্ক, ঘুষিতে প্রাণ গেল আইনজীবীর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে মারধরের ঘটনায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক জানান, রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কার ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের আরোহীরা গাড়ি থেকে নামিয়ে প্রাইভেটকার চালক আইনজীবী নাঈম কিবরিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কিলঘুষির ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495