ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বুধবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতীক বরাদ্দের কাগজ হাতে নেওয়া একটি ছবি প্রকাশ করেন তাসনিম জারা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!’

এর আগে নির্বাচন কমিশন ভবনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের ডা. তাসনিম জারা জানান, নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সে সময় তিনি বলেন, প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতীকের জন্য আবেদন করবেন এবং তার পছন্দ ফুটবল প্রতীক।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের তথ্যে গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495