হাদির সন্তান ও ভাইকে হত্যার আশঙ্কায় শাহবাগ থানায় জিডি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩১ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সন্তান ও তার ভাইকে হত্যার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহত ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি এই জিডি করেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় জিডিটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাদির ভাই নিরাপত্তা চেয়ে জিডি করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই তিনি ও হাদির সন্তান হত্যার আশঙ্কায় ভুগছেন। এখনো হাদির হত্যায় জড়িত চক্র গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এমতাবস্থায় নিজের এবং শহীদ ওসমান হাদির সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওমর বিন হাদি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495