অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি তাকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্র জানায়, ডিএনসিসির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ মোহাম্মদ এজাজের বিরুদ্ধে জমা পড়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের নভেম্বর মাস থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধানকালে অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

প্রসঙ্গত, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495