ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাবি শিক্ষকসহ ৫ জন আটক

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক আ ক ম জামাল উদ্দিন। বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।”

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত দাবি করে তিনি জানান, বিকেল ৪টায় ধানমন্ডি ৩২-এ জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানান।

পোস্টের পর বিকেলে তিনি ও কয়েকজন সেখানে উপস্থিত হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে থানা পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495