টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে (৪৩) বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আব্দুল্লাহ আল মামুন হাওলাদার উত্তর আউচপাড়া খাঁ‑পাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওসি মো. শাহীন খান বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495