চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম
রাজধানীর চানখাঁরপুল এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় ভাষণ প্রচারে ব্যবহৃত দুটি সাউন্ড বক্সও জব্দ করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখাঁরপুল মোড়ে এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে একজন আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দুটি সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সাউন্ড বক্স দুটি জব্দ করে এবং ভাষণ প্রচারের সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদসহ অপর একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের আটক করা হয়েছে।