ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। এর মাধ্যমে ঢাকার প্রশাসনে প্রথমবারের মতো একজন নারী ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্বে ফরিদা খানম বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হয়ে ঢাকার প্রশাসনিক ও বিচারিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে পৃথক আরেক আদেশে বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495