কেরানীগঞ্জে থানায় আগুন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪১ এএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন লেগেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার বিষয়টি নিশ্চিত করে জানান, ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন জ্বলে উঠলে চিৎকার শুনতে পাওয়া যায়। এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে, তবে অন্ধকারের কারণে তাদের চেনা সম্ভব হয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা সত্য, তবে এটি আবর্জনা থেকে লেগেছে।