ঢাকায় আবারও ভূমিকম্প

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কয়েক সেকেন্ডের হালকা কম্পন টের পান দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, সবুজবাগ, দক্ষিণগাঁও ও মহাখালী এলাকার বাসিন্দারা। ভবন কেঁপে ওঠায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এর আগে একইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩, উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রও কম্পনটি রেকর্ড করে।

তারও আগে, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়—ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। আহত হয় কয়েক শ মানুষ।

শনিবার সকালে নরসিংদীর মাধবদীতে হওয়া ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ঢাকার সাভারের বাইপাইল এলাকায় কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। সেই কম্পনটির মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল বাইপাইল বলে নিশ্চিত করেছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, এটি একটি মাইনর ভূমিকম্প।

অনবরত কম্পনে রাজধানী ও আশপাশের জেলায় উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495