মহাখালীতে চলন্ত বাসে আগুন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদফতরের সাম‌নে এক‌টি বা‌সে আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে। শনিবার রাত ৯টার দিকে বাসটিতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে খবর পেয়ে জানা যায়, তবে তাদের কোনও পদক্ষেপ নিতে হয়নি। কারণ আগুনের ঘটনা সামনে স্থানীয়রা এসে আগুন নেভিয়ে দিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495