ঢাকার ৩০০ ফিটে মাটি বোঝাই ট্রাকে আগুন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট এলাকায় মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ১ নম্বর গেটের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেলেও তাদের কোনো পদক্ষেপ নিতে হয়নি। ঘটনাস্থলের কাছেই অবস্থানরত নৌবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495