কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা আগুন মুহূর্তেই বস্তির ঘরগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে বড় ধরনের বিস্তারের আশঙ্কা তৈরি করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে ১১টি ইউনিট রওনা দিলেও ঢাকার তীব্র যানজটের কারণে সব ইউনিট একসঙ্গে পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রথম ৭টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাকি ইউনিটগুলোও একে একে ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইউনিট পাঠিয়েছি, কিন্তু যানজটের কারণে দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুন অল্প সময়েই বড় আকার ধারণ করে। টিনশেড ঘরগুলোর ঘনবসতি থাকায় শিখা এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দারা মূল্যবান জিনিসপত্র হাতে নিয়ে ছুটোছুটি করতে দেখা গেছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495