মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালিয়ে যান গৃহকর্মী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

নিহত মা ও মেয়ে। ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে এক নির্মম হত্যাকাণ্ডে মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) নিহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার দায়ে বাসার চারদিনের গৃহকর্মী আয়েশা (২০)-কে সন্দেহ করছে।

ঘটনা সোমবার সকালে শাহজাহান রোড়ের ৩২/২/এ সপ্তম তলার ফ্ল্যাটে ঘটে। ফ্ল্যাটে ঢোকার পরে আজিজুল ইসলাম, নিহতদের স্বামী ও পিতার, মুমূর্ষু অবস্থায় মেয়েকে দেখে চিৎকার শুরু করেন। পরে রান্নাঘর লাগোয়া করিডোরে স্ত্রীর মরদেহ পাওয়া যায়। মেয়াকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানিয়েছেন, হত্যাকাণ্ড সম্ভবত রান্নাঘর থেকে শুরু হয়। ফ্ল্যাটের ড্রয়িং, ডাইনিং রুম ও করিডোরসহ পুরো ফ্লোর রক্তে ভিজে ছিল। আহত অবস্থায় নাফিসা সম্ভবত দরজা খুলতে চেষ্টা করেছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় আয়েশা স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে গেছে এবং ব্যাগে মূল্যবান জিনিসপত্র নিয়ে নিয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ঘটনার সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আয়েশা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। মৃত নাফিসা প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

নিরাপত্তা প্রহরী জানিয়েছেন, আয়েশা সকাল ৭টা ১৩ মিনিটে বাসায় প্রবেশ করে এবং ৯টা ৪৫ মিনিটে বের হয়। বের হওয়ার সময় তিনি নিজের পরিচয় অতিথি হিসেবে দেন।

ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রাকিব খান জানান, মাত্র চারদিন আগে গৃহকর্মী হিসেবে যোগ দেওয়ার পর কেন হত্যাকাণ্ড ঘটালো তা তদন্ত চলছে। একাধিক টিম গ্রেফতার অভিযানে নেমেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495